Coaching & Institute Operating System

কক্ষপথ

ভর্তি থেকে পরীক্ষা, পেমেন্ট থেকে সার্টিফিকেট - প্রতিষ্ঠানের পুরো কার্যক্রম চলবে একটি জায়গা থেকেই।

Developed by 2Devs Technologies

কোচিং সেন্টার চালাতে গিয়ে আলাদা রেজিস্টার খাতা, আলাদা এসএমএস প্যানেল, আলাদা পেমেন্ট পেজ, আর হাতে-লেখা রশিদ - এসবের মধ্যেই কেটে যায় বেশিরভাগ সময়।

কক্ষপথ এই পুরো ঝামেলাটা এক জায়গায় নিয়ে আসে - ভর্তি, ক্লাস-পরীক্ষা, পেমেন্ট, যোগাযোগ, সবকিছু চলে একই ড্যাশবোর্ড থেকে। নিচে থাকছে কক্ষপথের মূল ফিচারগুলোর বিস্তারিত পরিচিতি।

The Problem
Inner Orbit

মূল কক্ষপথ

যেসব কাজ প্রতিদিনই লাগে - একাডেমিক পরিচালনার মূল স্তর

  • স্টুডেন্ট ম্যানেজমেন্ট

    ভর্তি, ব্যাচ ও রোল নির্ধারণ থেকে শুরু করে প্রোফাইল পরিচালনা এবং একসাথে অনেক শিক্ষার্থীর তথ্য ইমপোর্ট-এক্সপোর্ট - সবই এক জায়গা থেকে। রেজিস্ট্রেশনে থাকছে ওটিপি যাচাইয়ের নিরাপত্তা।

  • কোর্স ও কনটেন্ট ম্যানেজমেন্ট

    কোর্স থেকে বিষয়, অধ্যায়, ক্লাস ও নোট - পুরো কাঠামো সাজানো যায় নিজের মতো করে। নতুন ব্যাচ খোলার সময় আগের কোর্স ক্লোন করে নিলেই কাজ এগিয়ে যায় মুহূর্তে।

  • অনলাইন এমসিকিউ পরীক্ষা

    নেগেটিভ মার্কিং সহ সময়নির্ধারিত অনলাইন পরীক্ষা নেওয়া যায়, ফলাফল আর মেধাক্রম তৈরি হয় স্বয়ংক্রিয়ভাবে। চাইলে ওএমআর শিটে নেওয়া অফলাইন পরীক্ষার ফলও একই সিস্টেমে যোগ করা যায়।

  • প্রোডাক্ট ম্যানেজমেন্ট

    বই, টি-শার্ট, ই-বুকের মতো পণ্যের ক্যাটালগ সাজানো যায় নিজের মতো করে, সাইজ-কালার-দাম নির্ধারণ থেকে শুরু করে অর্ডারের অবস্থা হালনাগাদ করা পর্যন্ত সবকিছু এক জায়গা থেকে।

  • কাস্টমাইজেবল ওয়েবসাইট

    আপনার ব্যবসার চাহিদা অনুযায়ী ওয়েবসাইট কাস্টমাইজ করে দিতে রয়েছে আমাদের ডেডিকেটেড ডেভেলপার টিম, ডিজাইন থেকে ফিচার, প্রয়োজনমতো সবকিছুই সাজানো যায়।

Outer Orbit

বর্ধিত কক্ষপথ

যেসব কাজ প্রতিষ্ঠানকে এগিয়ে নেয় - পেমেন্ট, বিক্রয় ও যোগাযোগের স্তর

  • বিকাশ পেমেন্ট গেটওয়ে

    বিকাশের মাধ্যমে কোর্স ফি সরাসরি অনলাইনে সংগ্রহ করা যায়, কুপনের ছাড় হিসাব হয়ে যায় নিজে থেকেই, আর বকেয়া থাকলে সেটাও চোখে পড়ে সহজে।

  • কুপন ও ডিসকাউন্ট সিস্টেম

    একক অথবা একসাথে অনেক কুপন কোড তৈরি করা যায়, নির্দিষ্ট কোর্স বা ব্যাচের জন্য শতাংশ কিংবা নির্দিষ্ট অঙ্কের ছাড় বসিয়ে।

  • প্রোডাক্ট বিক্রয়

    বই, টি-শার্ট, ই-বুক - যেকোনো মার্চেন্ডাইজ কোর্সের পাশাপাশি বিক্রি করা যায়, অর্ডারও ট্র্যাক করা যায় একই জায়গা থেকে।

  • স্বয়ংক্রিয় ইনভয়েস ও সার্টিফিকেট

    পেমেন্ট হয়ে গেলেই তৈরি হয়ে যায় পিডিএফ ইনভয়েস, আর কোর্স শেষে সার্টিফিকেটও বানানো হয় নিজে থেকেই - হাতে করে আর কিছু লিখতে হয় না।

  • এসএমএস নোটিফিকেশন

    ওটিপি যাচাই, বকেয়া পেমেন্টের রিমাইন্ডার, পরীক্ষার নোটিশ, এমনকি একসাথে অনেককে এসএমএস পাঠানো - সবই করা যায় একই জায়গা থেকে।

  • নোটিশ ও ব্লগ

    প্রতিষ্ঠানের যেকোনো ঘোষণা বা ব্লগ পোস্ট প্রকাশ করা যায় সহজে, শিক্ষার্থীরাও মন্তব্য করতে পারে সরাসরি।

  • রিপোর্ট ও আর্থিক ড্যাশবোর্ড

    নির্দিষ্ট সময়ের আর্থিক হিসাব, পরীক্ষার ফলাফল বিশ্লেষণ আর প্রশাসনিক তথ্য - সবকিছু চোখে পড়ে এক ড্যাশবোর্ডেই।

  • মাল্টি-অ্যাডমিন রোল

    ওনার, ম্যানেজার, অথবা নির্দিষ্ট কোর্সে সীমাবদ্ধ শিক্ষক - প্রতিটি স্টাফকে প্রয়োজন অনুযায়ী আলাদা অ্যাক্সেস দেওয়া যায়।

  • গুগল লগইন

    শিক্ষার্থীরা চাইলে এক ক্লিকেই গুগল দিয়ে দ্রুত ও নিরাপদে সাইন-ইন করতে পারে।

  • সুরক্ষিত তথ্য

    প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের সব তথ্য থাকে সুরক্ষিত, সংরক্ষিত হয় ডেডিকেটেড সার্ভারে সর্বাধুনিক প্রযুক্তিতে।

কক্ষপথThe Learning Orbit

কোচিং ও ইনস্টিটিউট পরিচালনার সম্পূর্ণ সিস্টেম। ভর্তি থেকে পরীক্ষা, পেমেন্ট থেকে সার্টিফিকেট - প্রতিষ্ঠানের পুরো কার্যক্রম চলে একটি ড্যাশবোর্ড থেকেই।

কক্ষপথে যা আছে

  • স্টুডেন্ট ও কোর্স ম্যানেজমেন্ট
  • অনলাইন এমসিকিউ ও ওএমআর পরীক্ষা
  • বিকাশ পেমেন্ট, কুপন ও ইনভয়েস
  • এসএমএস নোটিফিকেশন ও নোটিশ
  • রিপোর্ট ও আর্থিক ড্যাশবোর্ড

2Devs Technologies

Two developers. Everything it takes to ship.

ছোট ব্যবসার সফটওয়্যার ডিজাইন, ডেভেলপ আর পরিচালনা - প্রথম লাইন কোড থেকে যে সার্ভারে চলে, সবটাই এক হাতে।

  • Backend & Frontend web applications
  • VPS & Domain Management
  • Email Servers
  • Automation
  • Embedded Systems